কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান

পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। ছবি : সংগৃহীত
পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বে পরিবর্তন এসেছে। ব্যারিস্টার গহর আলী খান দলটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) দলের নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দলটির চেয়ারম্যান ইমরান খান কারাগারে থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচনে অযোগ্য বিবেচিত হওয়ায় দলটি নির্বাচনের আগে নতুন নেতৃত্ব সামনে এনেছে। এসব নির্বাচিতের নাম আজ প্রকাশ করা হয়েছে। দলটির প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি এ ফল ঘোষণা করেন। এতে ব্যারিস্টার গহর আলী খানকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। দলটির চেয়ারম্যানের পাশাপাশি কেন্দ্রীয় মহাসচিব পদেও পরিবর্তন এসেছে। দলটির কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন ওমর আইয়ুব খান। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রেসিডেন্ট হয়েছেন আলী আমিন গান্দাপুর এবং পাঞ্জাবের প্রেসিডেন্ট হয়েছেন ড. ইয়াসমিন রশিদ।

পাকিস্তানে দলীয় নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্ব রদবদল হয়। এসব নির্বাচনের ফলও দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জমা দিতে হয়। আর নির্বাচন কমিশনের এ নির্দেশনা মেনেই নেতৃত্বে পরিবর্তনের জন্য ভোটের আয়োজন করে পিটিআই।

ব্যারিস্টার গহর আলী খান দলের চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল। কেননা ইমরান খান নিজেই তাকে নিজের উত্তরসূরি নির্বাচন হিসেবে মনোনীত করেছেন।

দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের অংশ নেওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এমন পরিস্থিতির মধ্যে ব্যারিস্টার গহর আলি খান দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তোশাখানা মামলায় তিন বছরের সাজা দেওয়ার পর পর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

ইমরান খানের বিরুদ্ধে এই তোশাখানা দুর্নীতি মামলা দায়ের করে ইসিপি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য ইসিপির কাছে ইচ্ছে করে গোপন করেছেন ইমরান। সাধারণত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার তোশাখানায় রাখা হয়। পরে এ মামলায় গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্তমানে প্রায় ১৮০টি মামলা রয়েছে। নিজের এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেছেন। এ ছাড়া এসব অভিযোগ অস্বীকারও করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১০

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১১

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৪

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৫

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৬

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৭

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৮

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৯

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

২০
X