কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার করা হচ্ছে ইমরান-সমর্থকদের

এক পিটিআই সমর্থককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত
এক পিটিআই সমর্থককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

ঘণ্টায় ঘণ্টায় জটিল হয়ে উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। রোববার (১১ ফেব্রুয়ারি) দেশটির রাজধানীসহ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ থেকে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার শুরু করেছে পুলিশ।

নির্বাচনে ইমরান খান সমর্থিত প্রার্থীরা এগিয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় নাটকীয়তা। ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব, পুলিশের নির্বিচার গুলি বর্ষণ, গণগ্রেপ্তারের ফলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এরই মধ্যে বিক্ষোভের ডাক দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। সেই বিক্ষোভে যোগ দেয় আরও কয়েকটি দল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ থামাতে মাঠে নেমেছে পুলিশ। ইতোমধ্যে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারাও জারি করা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলকারীদের ঠেকাতে জলকামানসহ কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত বৃতস্পতিবার পাকিস্তানে নির্বাচন হলেও ফলাফল ঘোষণা নিয়ে গড়িমসি করায় পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে আসছিল। পরে তাদের আন্দোলনে উত্তপ্ত হয়ে পড়ে দেশটির রাজধানী। এতেই নড়েচড়ে বসেছে পাকিস্তান প্রশাসন ও নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়। একটি আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ খেলোয়াড়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১১

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১২

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৩

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৪

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৫

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৬

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৭

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৮

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৯

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

২০
X