কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিলাওয়াল ভুট্টোকে তলব

বিলাওয়াল ভুট্টো (বামে) ও আসিফ জারদারি। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো (বামে) ও আসিফ জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে ইসলামাবাদ থেকে লাহোরে তলব করেছেন দলের কো-চেয়ারম্যান আসিফ জারদারি। রোববার (১১ ফেব্রুয়ারি) দলীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সরকার গঠনের বিষয়ে শলা-পরামর্শ করতে আগামীকাল সোমবার বৈঠক করবে পিপিপি। এ জন্য রোববার বিলাওয়ালকে ইসলামাবাদ থেকে লাহোরে তলব করেছেন বাবা আসিফ জারদারি।

এবারের নির্বাচনে ৫৪টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়ালের পিপিপি। ফলে পিপিপিকে ছাড়া কার্যত কোনো দলই সরকারে আসতে পারবে না। ফলে জোট সরকার গঠনে ট্রাম্পকার্ড হয়ে দাঁড়িয়েছে পিপিপি। এই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক দর হাঁকিয়ে যাচ্ছেন বিলাওয়াল। ইতিমধ্যে পিপিপি নওয়াজ শরিফের কাছে প্রধানমন্ত্রীর পদ দাবি করেছেন বলে শোনা যাচ্ছে।

পাকিস্তানের রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ মুখ বিলাওয়াল। তিনি দেশটির বিখ্যাত ভুট্টো-জারদারি বংশের সন্তান। তার বাবা সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আর মা পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তিনি। এ ছাড়া বিলাওয়াল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতি।

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হলে তিনি নতুন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মাত্র ৩৫ বছর বয়সী বিলাওয়াল এবার পারমাণবিক শক্তিধর দেশটির প্রমানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। অবশ্য তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে দেশটি যেহেতু পাকিস্তান তাই আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সব ঘটার দেশে যে কোনো কিছুই ঘটে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X