কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

কে হচ্ছেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী?

নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত
নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী করার কথা জানিয়েছে পিএমএল-এন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। খবর দ্য ডনের।

মরিয়ম বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি।

মঙ্গলবার রাতে এক যৌথ সম্মেলন শাহবাজ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী, মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হবে। তার এমন ঘোষণা পর নওয়াজ শরিফও একই কথা জানান।

পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, দলের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মনোনীত করেছেন নওয়াজ শরিফ।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে পিএমএল-এন ১৩৭টি আসন পেয়েছে, যা একক দল হিসেবে সর্বোচ্চ।

তবে জাতীয় পরিষদের মতো পাঞ্জাবেও বাজিমাত করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা সবচেয়ে বেশি ১৩৮টি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে ১১৬ জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী। এ ছাড়া বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০টি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X