বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ইমরান-সমর্থকদের ধরপাকড়

লাহোরে পিটিআই নেতা সালমান আকরাম রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
লাহোরে পিটিআই নেতা সালমান আকরাম রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নির্বাচনে কারচুপির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা। এ সময় বিক্ষোভ থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোট কারচুপির প্রতিবাদে করাচি, ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, সারগোধা, ফয়সালাবাদ, কারাক, শুক্কুর, আপার দির, পাডিদান, জাফরওয়াল ও দাদু শহরে বিক্ষোভ করেছেন পিটিআিই সমর্থকরা।

লাহোরে বিক্ষোভ সমাবেশ থেকে পিটিআই নেতা সালমান আকরাম রাজাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ। এ সময় তার সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অবশ্য কিছুক্ষণ আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআইয়ের জনসমাবেশ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

এর আগে গত বৃহস্পতিবার শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দেয় পিটিআই। পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান নতুন এ কর্মসূচি ঘোষণা দেন।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গহর আলি খান নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। এ কর্মসূচি পালনে তিনি জামায়াত-ই-ইসলামি, জমিয়তে উলামা-ই-ইসলামসহ (জেইউআই-এফ) অনান্য দলগুলোকে পাশে চান।

ওই দিন পিটিআই চেয়ারম্যান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X