কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

তরুণীর দিকে তেড়ে গেল বিশাল সাপ, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাগানে বসে রোদ পোহাচ্ছিল একটি সাপ। এ সময় এক তরুণী তাকে আদর করতে যান। ঠিক তখনই তাকে তেড়ে আসে সাপটি। এমনভাবে তেড়ে আসে যেন তরুণীকে খেয়ে ফেলবে। সাপের এমন আক্রমণাত্মক ভাব দেখে ভয় পেয়ে যান ওই তরুণী।

আলোচিত এই ঘটনা ঘটেছে ব্রাজিলে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের বাসিন্দা ওই তরুণীর নাম বিয়াট্রিজ লোপেজ। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিয়াট্রিজের একটি পোষ্য সাপ আছে। সম্প্রতি সেই সাপটিকেই বাগানে আদর করতে গিয়ে বিপত্তিতে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যায়, বাগানে আরাম করে রোদ পোহাচ্ছে বিশাল বড় একটি বোয়েড সাপ। কালচে সাপটির গায়ে ছোপ ছোপ দাগ। এ সময় বিয়াট্রিজ লোপেজ সেখানে উপস্থিত হন। তিনি এসে সাপটির গায়ে হাত দিতেই তেলেবেগুনে জ্বলে ওঠে সে। তেড়ে যায় লোপেজের দিকে। ভয়ে আঁতকে ওঠেন তিনি।

এক লাফে পিছনে সরে যান লোপেজ। এ সময় তার হাত থেকে ফোন পড়ে যায়। এরপর সাপটি মুখ ঘোরালে তিনি ফোনটি উদ্ধার করেন। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। পাশাপাশি তারা সাপকে বিশ্বাস না করারও পরমর্শ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X