কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন বাংলাদেশিকে হারিয়েছেন জয়ী রুশনারা আলি

রুশনারা আলি। ছবি : সংগৃহীত
রুশনারা আলি। ছবি : সংগৃহীত

টানা পঞ্চমবারের মতো জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলি। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তিনি। দেশটির টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত এ প্রার্থী।

শুক্রবার ফল ঘোষণার পর দেখা যায়, তিন বাংলাদেশি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন রুশনারা আলি। তার নিকটতম প্রার্থী হলেন আজমল মাশরুর। তিনি ব্রিটিশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া আসনটিতে বাকি দুজন প্রার্থী হলেন লুতফর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রুবিনা খান।

রুশনারা আলি ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। এরপরে রাবিনা খান চার হাজার ৭৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন রুশনারা আলি। এ এলাকাটি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি অধ্যুষিত এলাকা।

বিবিসি জানিয়েছে, এবার নির্বাচনে ৪১২টি আসনে নিজেদের জয় তুলে নিয়েছে লেবার পার্টি। ফলে বিরাট ব্যবধান তৈরি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সঙ্গে। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। যেখানে দেশটিতে সরকার গঠনের জন্য ৩২৬ আসনে জয় পেতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X