কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

‘অরবিটাল’ উপন্যাস হাতে নিয়ে ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। ছবি : সংগৃহীত
‘অরবিটাল’ উপন্যাস হাতে নিয়ে ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে নভোচারীদের কাটানো একটি দিন নিয়ে বিস্তারিতভাবে লেখা ‘অরবিটাল’ উপন্যাসের জন্য ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে ‘২০২৪ সালের বুকার পুরস্কার’ পেয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল ঘোষণা করেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে হার্ভেকে বুকার পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর এক দিনের কাটানো জীবন নিয়ে লেখা ‘অরবিটাল’ উপন্যাসটিতে পৃথিবী থেকে মহাকাশকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে।

উপন্যাসটি’র কাহিনি অনুসারে, ছয় নভোচারীর মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। তারা মহাকাশে একত্রিত হয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। এছাড়া আবহাওয়ার পরিবর্তন, সীমানা, টাইম জোনের জটিলতা এবং মহাকাশের সৌন্দর্য পর্যবেক্ষণ করেন।

বিচারক এডমুন্ড ডে ওয়াল উপন্যাসটি সম্পর্কে বলেন, অরবিটাল উপন্যাসটি একটি ক্ষতবিক্ষত পৃথিবীর গল্প। যেখানে মহাকাশচারীরা পৃথিবীর পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ দেয়। নিজেদের পৃথিবী থেকে অনেক দূরে, তাদের অস্তিত্বকে নতুনভাবে উপলব্ধি করেন। এডমুন্ড ডে ওয়াল বলেন, উপন্যাসে প্রত্যেকেই একটি বিষয়বস্তু আবার কেউই বিষয়বস্তু নয়।

পুরস্কার ঘোষণার পর লেখক হার্ভে বলেন, তিনি এই ৫০,০০০ পাউন্ড পুরস্কারের অর্থ সেই সব মানুষদের উৎসর্গ করছেন, যারা পৃথিবীর পক্ষে কথা বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন এবং মানবতার সেবা করেন।

অরবিটাল উপন্যাসটির পৃষ্ঠার সংখ্যা ১৩৬, যা ইতিহাসে বুকার পুরস্কার পাওয়া দ্বিতীয় সবচেয়ে সংক্ষিপ্ত বই। এ ছাড়া এটি প্রথম কোনো মহাকাশভিত্তিক উপন্যাস, যা এই পুরস্কার অর্জন করেছে।

হার্ভে, যিনি কোভিড-১৯ মহামারির সময় লকডাউনের মধ্যে অরবিটাল বইটি বেশিরভাগ অংশ লিখেছেন। তিনি বলেন, লকডাউনে যখন সবাই একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল। তখন মহাকাশচারীদের একে অপরের সঙ্গে থাকা এবং মহাকাশের নির্জনতায় পৃথিবীকে দেখা, তা আমার কাছে অনেক বেশি সম্পর্কযুক্ত মনে হয়েছিল।

চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত শর্টলিস্টে হার্ভে ছাড়া আরও চারজন লেখক ছিলেন। তাদের মধ্যে মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলস (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X