কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা থেকে গরু সরাতে অমানবিকতা, পুলিশ সদস্যকে অব্যাহতি

গরুটিকে গাড়ি দিয়ে ধাক্কা দিচ্ছে পুলিশ এবং ইনসেটে প্রতীকী ছবি
গরুটিকে গাড়ি দিয়ে ধাক্কা দিচ্ছে পুলিশ এবং ইনসেটে প্রতীকী ছবি

আবাসিক এলাকার রাস্তায় একটি গরু আপন মনে হেঁটে বেড়াচ্ছিল। তা সরাতে উদ্যোগ নেয় পুলিশ। কিন্তু এ কাজে অত্যন্ত অমানবিকতার পরিচয় দেয় এক পুলিশ সদস্য।

ওই ঘটনার ভিডিও ভাইরালের পর অভিযুক্ত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের একটি শহরে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে রোববার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে সুরি পুলিশ। তারা ওই কাজের কারণও ব্যাখ্যা করে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গরুটিকে রাস্তা থেকে সরাতে গাড়ি ব্যবহার করেন ওই পুলিশ সদস্য। তিনি সজোরে গাড়ি চালিয়ে গরুটিকে ধাক্কা দেন। গাড়ির ধাক্কায় গরুটি পাকা রাস্তায় ছিটকে পড়ে। আকস্মিকতায় গরুটি কুকড়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে দাঁড়ানোরও চেষ্টা করে।

কিন্তু এতেও থামেননি তিনি। গরুটিকে দাঁড়ানোর সুযোগ না দিয়েই আবারও গাড়ি দিয়ে ধাক্কা দেন। এবার গরুর মাথা ও শরীরের ওপরের অংশ পুলিশের গাড়ির নিচে আটকে যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অবলা প্রাণির সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ করায় অনেক খামার মালিকও বিচার দাবি করেন।

পরে সুরি পুলিশের উপপ্রধান কনস্টেবল নেভ কেম্প সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ঘটনাটি ঠিকভাবে সামাল দিতে পারেনি। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পুলিশ এ কাজ করেছে।’

এদিকে পুলিশের বিবৃতিতে দায় এড়ানোর চেষ্টা করা হয়। বলা হয়, ঘণ্টাব্যাপী গরুটিকে সরানোর ব্যর্থ চেষ্টার পর গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত হয়। ওই সময় গরুটি সাধারণ মানুষের দিকেও তেড়ে যাচ্ছিল।

পুলিশের এ বক্তব্যও ভালোভাবে নিচ্ছে না নেটিজেনরা। বলছেন, যাই হোক না কেন গরুর মতো গৃহপালিত প্রাণির সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। গরুটিকে রাস্তা থেকে সরাতে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X