কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার শিকার হয়েছিলেন যে চার মার্কিন প্রেসিডেন্ট

গুপ্তহত্যার শিকার যেসব মার্কিন প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
গুপ্তহত্যার শিকার যেসব মার্কিন প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় রয়েছে আলাদা বিশেষ বাহিনী। সিক্রেট সার্ভিস নামে গঠিত বিশেষ বাহিনীর মাধ্যমে তাদের নিরাপত্তা দেওয়া হয়। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবন তাদের এই বাহিনী নিরাপত্তা দেয়।

বিশেষায়িত এই বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও হত্যাচেষ্টা করা হয়েছে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টকে। সবশেষ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় হামলা হয়েছে। এতে রক্তাক্ত হয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট হত্যার শিকার হয়েছিলেন। রোববার (১৪ জুলাই) এক প্রতিবেদনে নিহতের বিষয়টি তুলে আনা হয়েছে।

আব্রাহাম লিঙ্কন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্তহত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহম লিঙ্কন। ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়।

জেমস গারফিল্ড : ১৮৮১ সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় তিনি নিহত না হলেও একমাস পর আঘাতের প্রতিক্রিয়ায় নিউজার্সিতে মারা যান এ প্রেসিডেন্ট।

তাকে হত্যার ঘটনায় চার্লস গুইটিউ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মানসিকভাবে অসুস্থ এ ব্যক্তিকে গারফিল্ডের প্রশাসনে চাকরি না পেয়ে ক্ষুব্ধ ছিলেন। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে বছরের মধ্যেই ফাঁসি দেওয়া হয়।

উইলিয়াম ম্যাককিনলে: ১৯০১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে।লিওন সিজলগোস নামের এক নৈরাজ্যবাদী তাকে হত্যা করেন। তার এ হত্যাকারী বাফেলোতে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জন এফ কেনডি : ১৯৬৩ সালের নভেম্বরে ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনডি নিহত হন। লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন। এ হামলার কয়েকদিন পর তার হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে বিচারের মুখোমুখি করা যায়নি। কেননা দুইদিন পরেই জ্যাক রুবি নামক একজনের গুলিতে হার্ভি নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X