কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর গুলি চালানো কে এই তরুণ

ট্রাম্পের ওপর গুলি চালানো তরুণের নাম টমাস ম্যাথিউ। ছবি : সংগৃহীত
ট্রাম্পের ওপর গুলি চালানো তরুণের নাম টমাস ম্যাথিউ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে। এফবিআই নিশ্চিত করেছে, হামলাকারী তরুণের নাম টমাস ম্যাথিউ ক্রুকস, তার বয়স ২০ বছর। ওই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা বলেও জানিয়েছে এফবিআই।

ট্রাম্পকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও আহত করার পর অভিযুক্ত ওই হামলাকারী মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (১৪ জুলাই) নিজেদের লাইভ আপডেটে এ তথ্য জানায় সংবাদমাধ্যম ডেইলি মেইল।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস।

হামলা চালানোর সময় ওই তরুণ হাতে এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল বহন করছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস।

২০২১ সালের যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেওয়া নথি অনুযায়ী, ক্রুকসের বয়স যখন ১৭ বছর, তখন ‘অ্যাক্টব্লু’ নামের একটি সংগঠনে ১৫ ডলার অনুদান দিয়েছিলেন তিনি। এ সংগঠন বামপন্থি ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে।

ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস (৫৩) সিএনএনকে বলেছেন, কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলের সম্পর্কে কিছু বলতে চান না তিনি।

সংবাদমাধ্যম পিটসবার্গ ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে পাস করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় ‘স্টার অ্যাওয়ার্ড’ হিসেবে ৫০০ ডলার পুরস্কার পেয়েছিলেন তিনি। আর নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একটি ভিডিওতে এক অনুষ্ঠানে তাকে ডিপ্লোমা সনদ নিতে দেখা গেছে।

ক্রুকসের পরিচয় শনাক্তের বিষয়ে এফবিআই কর্মকর্তা আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীর বায়োমেট্রিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া তার বিভিন্ন ছবিও খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X