কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান, জানালেন গোয়েন্দারা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় দেড় মাস বাকি। এরই মধ্যে দুই বার আততায়ী হামলার শিকার হয়েছেন। একবার তো অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে এখানেই শেষ নয়। আবারও হামলার শিকার হতে পারেন রিপাবলিকান দলের প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সতর্কতা উচ্চারণ করেছে খোদ মার্কিন গোয়েন্দারা।

তাদের দাবি, ট্রাম্পকে আততায়ী হামলায় আবারও হত্যাচেষ্টা চালাতে পারে ইরান। সম্ভাব্য ওই আততায়ী হামলা নিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ট্রাম্পকে ব্রিফ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী শিবির এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে মার্কিন গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে সতর্ক করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তেহরান যুক্তরাষ্ট্রে অস্থিরতা এবং গোলযোগ সৃষ্টি করতে চায় বলেও ওই বিবিৃতিতে উল্লেখ করা হয়েছে।

গত জুলাইয়ে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। অবশ্য এর আগে প্রেসিডেন্ট থাকাকালেও তিনি ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। যদিও তেমন কিছু ঘটেনি। ক্ষমতায় বসেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দেন ট্রাম্প।

এ ঘটনার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ধুঁকতে থাকা সম্পর্কের আরও অবনতি ঘটে। সেই সময় ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন বা ৮ কোটি ডলার ঘোষণা করেছিল ইরান। পাশাপাশি হোয়াইট হাউসেও হামলার হুমকি দেয় দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X