কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে কমলা হ্যারিসের জয়

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটের ফলে নিউইয়র্কে জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে কমলা হ্যারিস রাজ্যের ২৮টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন। এ রাজ্যে ১৯৮৪ সালের নির্বাচনে রোনাল্ড রিগানের জয়ের পর আর কোনো রিপাবলিকান প্রার্থী জিততে পারেননি। এরপর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরাই বেশি ভোট পেয়ে আসছে।

এর আগের ২০২০ সালের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জয়ের জন্য ব্যাপক চেষ্টা করে ব্যর্থ হন। তখন জো বাইডেন ২৩.১ পয়েন্ট পেয়ে সব ইলেকটোরাল কলেজ ভোট নিজের ঘরে তোলেন।

হোয়াইট হাউসের নির্বাচনী দৌড়ে এগিয়ে যেতে নিউইয়র্ক গুরুত্বপূর্ণ। কারণ ইলেকটোরাল ভোটের সংখ্যার আধিক্যের হিসাবে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডার পরে নিউইয়র্কের অবস্থান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৬টায়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়েও পার্থক্য হয়েছে। কিছু রাজ্যে এখনও ভোটগ্রহণ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X