কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শপথ নিয়েই চারজনকে চাকরিচ্যুত, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি সরকারের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন। এ ছাড়া হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনে চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। আগের প্রশাসন এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন। সোমবার তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য জানান। এ সময় তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দেন।

পোস্টে তিনি জানান, আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের অপসারণের প্রক্রিয়া চলছে। এসব ব্যক্তিরা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন তথা আমেরিকাকে আবারও মহান করে গড়ে তোলার দৃষ্ঠিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক, রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস এবং জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের কর্মকর্তা মার্ক মিল। তাৎক্ষণিকভাবে এসব কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেন।

ট্রাম্প জানান, উল্লিখিত চার কর্মকর্তার বরখাস্তের বিষয়টি দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া আরও অনেককে শিগগিরই বরখাস্তের নোটিশ দেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X