কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভোট গণনা চলছে, এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) সকালে বিবিসির তথ্য অনুযায়ী, তার প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১০৫। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২৭টি ভোট।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। অপরদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন কমলা হ্যারিস।

এখন পর্যন্ত কমলা হ্যারিস ১৫ কোটি ৭ লাখ ৬২ হাজার ৯৮৫ ভোট পেয়েছেন। যা মোট ভোটের ৪৪.৯ শতাংশ। অপরদিকে ১৮ কোটি ৮ লাখ ৭৭ হাজার ১৬৮ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা মোট ভোটের ৫৩.৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৬টায়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়েও পার্থক্য হয়েছে। কিছু রাজ্যে এখনও ভোটগ্রহণ চলছে।

ট্রাম্প বা কমলাকে জয়ের জন্য পেতে হবে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। এদিক দিয়ে ট্রাম্প এগিয়ে গেলেও জয়ের আশা ছাড়ছেন না কমলা হ্যারিস। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, অনেক সময় প্রাথমিক ভোটের হিসাব শেষ পর্যায়ে ভিন্ন রূপ পায়। তাই বিজয়ী দেখতে সর্বশেষ ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X