কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর কান্না থামাতে ফিডারে মদ দিলেন মা

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

কান্না বন্ধ করতে নিজের সাত সপ্তাহ বয়সী শিশুকে ফিডারে মদ খাওয়ালেন মা। এই ঘটনায় ওই শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। খবর নিউইয়র্ক পোস্টের।

প্রতিবেদনে বলা হয়, ওই শিশুকে ‘মাতাল’ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শিশুর জীবনকে বিপন্ন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩৭ বছর বয়স্ক শিশুটির মা অনেস্টি দে লা টোরেকে। সোমবার স্যান বার্নার্ডিনো কাউন্টির শেরিফের দপ্তর থেকে এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে।

আরও পড়ুন : হঠাৎ ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিস বন্ধ

বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাত একটার দিকে তাদের কাছে ফোনকল আসে। লস এঞ্জেলস থেকে ৫৫ মাইল দূরে রিয়াল্টো নামের একটি স্থান থেকে পুলিশের কাছে সাহায্য চাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পুলিশ নিশ্চিত হয় যে, শিশুটি মাতাল হয়ে আছে। এরপরই শিশুর মাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির মা অনেস্টি দে লা টোরে জানিয়েছেন, সন্তানের কান্নায় বিরক্ত হয়ে তিনি শিশুটিকে মদ খাইয়েছেন।

এদিক, শিশুর বর্তমান অবস্থা কেমন আছে তা জানায়নি পুলিশ। তার মা দে লা টোরেকে গ্রেপ্তার করে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X