কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিস বন্ধ

হঠাৎ ওয়াশিংটন ডিসির সব সরকারি অফিস বন্ধ

হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সব সরকারি দপ্তর। গতকাল সোমবার দিনের শুরুতেই এমন সিদ্ধান্ত নেয় প্রশাসন। এমনকি এ সময় স্থানীয় নাগরিকদের নিজ বাসা থেকে বের না হওয়ারও নির্দেশনা দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মার্কিন সরকারি কর্মকর্তারা জানান, বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ জানায়, আলাবামা থেকে পশ্চিম নিউইয়র্ক পর্যন্ত প্রায় তিন কোটি মানুষ সোমবারের সম্ভাব্য টর্নেডোর ঝুঁকির মুখে আছেন।

আরও পড়ুন : হঠাৎ লোহিত সাগরে কেন ৩ হাজার সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র?

ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেজ ডটইউএস থেকে জানা যায়, প্রবল বজ্রপাত এবং শক্তিশালী বাতাসে গাছ উপড়ে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় প্রায় ২ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়াও দক্ষিণ এবং মধ্য আটলান্টিক রাজ্যে প্রায় ৮ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছেন। ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে বৃষ্টি ও শিলাবৃষ্টি দেখা গেছে। এমনকি ওয়াশিংটনের জন্য একটি বন্যা সতর্কতাও ছিল।

প্রতিকূল আবহাওয়া ও বজ্রপাতের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং বাল্টিমোর বিমানবন্দরে থাকা বিমানগুলোতে বিমানবন্দর ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, তারা যতটা সম্ভব আসন্ন ঘূর্ণিঝড়কবলিত এলাকার চারপাশে বিমানগুলোকে স্থানান্তর করার চেষ্টা করছে।

আরও পড়ুন : যুদ্ধজাহাজ নামাল আমেরিকা

সম্ভাব্য ঝড়ের কারণে রোববার ওয়াশিংটন এলাকায় লাইব্রেরি, জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, পুল এবং অন্যান্য পৌরসভা এবং ফেডারেল পরিষেবাগুলোও তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বিকেল ৩টার পরপরই কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছিল। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, আবহাওয়ার কারণে প্রায় তিন হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটনের রিগান জাতীয় বিমানবন্দরে ১০২টি এবং ডালান বিমানবন্দরে ৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X