কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

৩৬ ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাখোঁ-বাইডেন

৩৬ ঘণ্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাখোঁ-বাইডেন

লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। দুই দেশের মধ্যকার এ যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো। এবার সে পদক্ষেপ আলোর মুখ দেখতে চলেছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

সোমবার (২৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের চারটি সিনিয়র সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ যুদ্ধবিরতির ঘোষণা দেবেন। চলমান পরিকল্পনার অধীনে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

এর আগে সংবাদমাধ্যম আশরাক আল-আওসাত জানায়, বাইডেন ও ম্যাখোঁ মঙ্গলবার ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, তারা একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি। তবে এ বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা এখনও চলমান রয়েছে।

এর আগে রোববার (২৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রণীত এ যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করেছেন। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এ প্রস্তাবে রাজি হয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম কান ও ওয়াইনেট ও হারেটজ জানিয়েছে, ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। কিছু বিষয়ে এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে। জেরুজালেম প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন করেছে। মূল নীতিগুলোকে অনুমোদন করেছে। সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বিষয়টি লেবাননকে জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করেছে এবং এর প্রতিক্রিয়া জানিয়েছে। বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১০

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১১

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১২

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৫

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৬

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৮

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৯

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

২০
X