কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মানচিত্রে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে প্রকাশ

ট্রাম্পের শেয়ার সেই দুই মানচিত্র। ছবি : সংগৃহীত
ট্রাম্পের শেয়ার সেই দুই মানচিত্র। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’- এ মানচিত্র দুটি শেয়ার করেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে ট্রাম্প এ দুটি মানচিত্র শেয়ার করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

শেয়ার করা মানচিত্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত মুছে ফেলা হয়েছে এবং দুটি দেশকে একক রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হয়েছে। প্রথম মানচিত্রে ‘ইউনাইটেড স্টেটস’ শব্দটি নতুন সত্তার ওপর বসানো হয়, আর দ্বিতীয়টি কানাডা এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে রাঙানো হয়, সঙ্গে লেখা ছিল ‘ওহ কানাডা!’

এমন উদ্যোগের আগে, ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হয়ে যায়, তবে তাদের আরও সুবিধা হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্যান্য কর্মকর্তারা এটি প্রত্যাখ্যান করেছেন। ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না।’

তবে ট্রাম্প তার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক শক্তি ব্যবহার করে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে এবং জাতীয় নিরাপত্তার জন্যও এটি ভালো হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পর, কানাডার রাজনৈতিক নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন, তবে তারা ট্রাম্পের প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৩

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৪

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৫

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৬

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৭

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৮

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৯

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

২০
X