কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

জো বাইডেনের বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ

জো বাইডেন। ছবি : সংগৃহীত
জো বাইডেন। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে তার বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সিবিএস নিউজ এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে হোয়াইট হাউস শুক্রবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাইডেন ১৫ জানুয়ারি বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ এটি।

এটি হবে তার পঞ্চম এবং সম্ভবত শেষ ওভাল অফিস ভাষণ। সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে ওভাল অফিসে ভাষণ দিয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, জো বাইডেন তার উত্তরাধিকার এবং জাতির সামনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে তার চিন্তা প্রকাশ করবেন। এ ছাড়া ক্ষমতায় থাকাকালে তার সীমাবদ্ধতা, ভুল ব্য্যখ্যা করে দিকনির্দেশনা দিতে পারেন।

বিদায়ী ভাষণ দেওয়ার ঐতিহ্য দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকে শুরু হয়েছে। তিনি ১৭৯৬ সালে তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়ে আমেরিকানদের দলাদলি এবং দলীয় রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। ওয়াশিংটন কখনও প্রকাশ্যে তার ভাষণ দেননি। তবে তার বক্তব্য সারা দেশের সংবাদপত্রে ছাপা হতো।

১৮৯৩ সাল থেকে সিনেট প্রতি বছর ওয়াশিংটনের জন্মদিনে তার বিদায়ী ভাষণ পাঠ করে আসছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তার সরকারের ভবিষ্যৎ মন্ত্রী-কর্মকর্তাদের মনোনয়ন দেন তিনি। এ ছাড়া ক্ষমতায় গ্রহণের পর কাজের একটি কর্মপরিকল্পনাও প্রকাশ করেছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X