কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসন

ট্র্যাসি এন জ্যাকবসন। ছবি : সংগৃহীত
ট্র্যাসি এন জ্যাকবসন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালনে ঢাকায় পৌঁছেছেন সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন। শ‌নিবার (১১ জানুয়া‌রি) সকালে ঢাকায় পৌঁছান তিনি। আজ (শ‌নিবার) থেকেই জ্যাকবসনের মার্কিন দূতাবাসের দা‌য়িত্ব নে‌ওয়ার কথা রয়েছে।

এদিকে এক বার্তায় ট্র্যাসি জ্যাকবসনকে স্বাগত জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস তাকে স্বাগত জা‌নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূতের দা‌য়িত্ব পালন করবেন সাবেক এই কূটনীতিক। সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসা হচ্ছে না ডেভিড মিলির। নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত ট্র্যাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো থেকে।

পেশাদার কূটনীতিক ট্র্যাসি জ্যাকবসন তুর্কমিনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া ও লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।

২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে কাজ করেছেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরই মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান–সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্র্যাসি জ্যাকবসন। এরপর তাকে ইথিওপিয়ায় দেড় বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি আহত

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১০

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১২

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৩

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৪

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৫

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

১৬

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১৭

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১৮

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১৯

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

২০
X