বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন

বিদায়ী ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ী ভাষণে যুক্তরাষ্ট্রে উদ্ভূত কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, বর্তমানে দেশটি একটি বিপজ্জনক অলিগার্কির (গোষ্ঠীশাসন) দিকে ধাবিত হচ্ছে। অতিধনী ব্যক্তিরা ক্ষমতা, সম্পদ ও প্রভাব কেন্দ্রীভূত করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় বাইডেন আমেরিকানদের নিজেদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে আহ্বান জানান।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও অপতথ্যের ব্যাপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এটি ক্ষমতার অপব্যবহার এবং গণতন্ত্রের জন্য বিপদ তৈরি করতে পারে। বাইডেন গণমাধ্যমের স্বাধীনতার খর্ব হওয়া নিয়েও আশঙ্কা ব্যক্ত করেন।

বিদায়ী প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী। তবে তিনি সতর্ক করেছেন, এগুলোর নিয়ন্ত্রণে যথেষ্ট মনোযোগ না দিলে তা নতুন ধরনের হুমকি সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত নেতৃত্ব প্রতিষ্ঠানের গুরুত্বও তুলে ধরেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার প্রশাসনের সাফল্য তুলে ধরে বাইডেন বলেন, কিছু শক্তিশালী গোষ্ঠী ক্ষমতার স্বার্থে এসব পদক্ষেপ নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গাজায় চলমান সহিংসতায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি প্রসঙ্গে বাইডেন বলেন, ২০২৩ সালের মে মাসে তার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে যে চুক্তি হয়েছে, তা তার প্রস্তাবের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

বাইডেন তার প্রশাসনের সাফল্য নিয়ে গর্বিত। তবে তিনি বলেন, এই অর্জনের পূর্ণ প্রভাব অনুভব করতে কিছু সময় লাগবে। ভাষণের শেষ দিকে তিনি আমেরিকানদের দেশ সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। তাদেরকে দেশের প্রহরী হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। আর মেয়াদ শেষের আগে বাইডেন তার বিদায়ী ভাষণ দিলেন।

সূত্র: রয়টার্স, সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১০

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১১

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

১২

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

১৩

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

১৪

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

১৫

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

১৬

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১৮

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১৯

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

২০
X