কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে তড়িঘড়ি সিজার করাতে চাইছেন ভারতীয়রা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মের পরেই নাগরিকত্ব পাওয়ার নিয়ম (বার্থরাইট সিটিজেনশিপ) বন্ধ হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী, ২০ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনও শিশুই নাগরিকত্ব পাবে না। যদি সে শিশুর বাবা-মার নাগরিক বা গ্রিন কার্ড না থাকে। তবে ট্রাম্পের এ আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, বহু ভারতীয় দম্পতি তাড়াহুড়ো করে সন্তানের জন্ম দিতে চাইছেন। নিউ জার্সির চিকিৎসক ড. এস ডি রামা জানিয়েছেন, ৮-৯ মাসের গর্ভবতী নারীরা সিজারিয়ান ডেলিভারির জন্য যোগাযোগ করছেন। এমনকি ৭ মাসের গর্ভবতী কয়েকজনও আগেভাগে সন্তান প্রসব করাতে চাইছেন।

টেক্সাসের আরেক চিকিৎসক ড. এস জি মুখালা জানিয়েছেন, আগেভাগে প্রসব করা মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ। এতে শিশুর ফুসফুস, ওজন এবং স্নায়ুর সমস্যা হতে পারে। তবুও অনেক দম্পতি ঝুঁকি নিচ্ছেন, কারণ তাদের সন্তান নাগরিকত্ব পেলে ভবিষ্যতে পরিবারে স্থায়িত্ব আসবে।

গ্রিন কার্ডের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা ভারতীয় অভিবাসীদের অনেকেই সন্তানকে নাগরিকত্বের একমাত্র উপায় হিসেবে দেখছেন। এক গর্ভবতী মহিলা বলেছেন, 'আমরা ছয় বছর ধরে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি। এখন এই আইন আমাদের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।'

২০ ফেব্রুয়ারি নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার আগেই সন্তানের জন্ম দিয়ে আমেরিকান নাগরিকত্ব নিশ্চিত করতে অনেকেই মরিয়া হয়ে উঠেছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১০

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১১

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১২

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১৩

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৪

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৫

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৬

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৭

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৮

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

২০
X