কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চাপের মুখে পিছু হটল কলাম্বিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানের জানান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় কলম্বিয়ায় দুটি মার্কিন বিমান পাঠানো হয়েছিল। তবে তা নামতে অনুমতি দেয়নি দেশটি। তবে শেষমেষ যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিছু হটেছে দেশটি।

সোমবার ( ২৭ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির ওপর শুল্ক আরোপ আর ভিসা নিষেধাজ্ঞার জন্য হুমকি দিয়েছেন তিনি। এরপর অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়েছে তারা।

কলম্বিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হয়েছে। বেআইনিভাবে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের ফেরত নেওয়া হবে। এজন্য মার্কিন সামরিক বিমান পাঠালেও তাতে কোনো আপত্তি জানাবে না তারা।

কলম্বিয়ার এমন ঘোষণার পর দেশটির ওপর জারি করা ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, কলাম্বিয়ার সব জিনিসের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশ করা হবে। এছাড়া দেশটির নাগরিকদের আমেরিকায় প্রবেশের অনুমতি ও ভিসা দেওয়া হবে না।

তিনি জানান, কলম্বিয়ার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে। দেশটি দুষ্কৃতকারীদের বেআইনিভাবে আমেরিকায় পাঠিয়েছে। তাদের ফিরিয়ে নিতে বাধ্য। অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত না নিয়ে কলম্বিয়া আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

এর আগে শুক্রবার গুয়াতেমালায় মার্কিন সামরিক বাহিনীর তিনটি ফ্লাইট অবতরণ করে। প্রতিটি ফ্লাইটে প্রায় ৮০ জন করে অভিবাসী ছিল। মেক্সিকো নিয়েও একই ধরনের পরিকল্পনা ছিল ট্রাম্পের। এজন্য সেখানে একটি সি-১৭ পরিবহন বিমান অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়। কিন্তু মেক্সিকো তাতে সায় দেয়নি। শেষ পর্যন্ত মেক্সিকো নামতেই পারেনি মার্কিন সামরিক বিমান।

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প প্রশাসন রিমেইন ইন মেক্সিকো কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেয়। ওই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে ঢুকতে চাওয়া অ-মেক্সিকান আশ্রয়প্রার্থীদের মামলা সমাধান না হওয়া পর্যন্ত তাদের মেক্সিকোতেই থাকতে বাধ্য করা হয়। এ নিয়ে বুধবারই কড়া প্রতিক্রিয়া দেখায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। অবশ্য এ নিয়ে মুখ খোলেনি মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X