কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়ায় আইনজীবীরা বরখাস্ত

ডোলাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত
ডোলাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত

ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তে অংশগ্রহণ করায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) বরখাস্ত করার বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি সিদ্ধান্তে পৌঁছান যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারপ্রক্রিয়ায় তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকার কারণে তার এজেন্ডা বিশ্বস্তভাবে বাস্তবায়নে এসব ব্যক্তিকে আর বিশ্বাস করা যায় না। এই সিদ্ধান্তের পরেই ওই আইনজীবীদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে ছিলেন, যা ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টাসংক্রান্ত ফৌজদারি মামলায় তদন্ত করছিল। সোমবার তাৎক্ষণিকভাবে এসব আইনজীবীকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ কৌঁসুলি পদে ২০২২ সালে জ্যাক স্মিথকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। যদিও ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুমকি দিয়েছিলেন, তিনি ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে পদ থেকে সরিয়ে দেবেন, তবে শপথ নেওয়ার আগেই স্মিথ পদত্যাগ করেন।

এর আগে দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল, তবে ট্রাম্প কখনোই দোষ স্বীকার করেননি। গত বছর নভেম্বরে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মামলাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়, কারণ কৌঁসুলিরা জানান, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিধিবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনা করা নিষিদ্ধ।

এদিকে এখন পর্যন্ত জানা যায়নি, জ্যাক স্মিথের দলের কোন কোন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তবে এই দলটির অনেক আইনজীবী দুর্নীতি এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আইন নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রাখেন এবং তারা বিভিন্ন প্রশাসনের আমলে গুরুত্বপূর্ণ মামলাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

বরখাস্ত হওয়া আইনজীবীরা সোমবার একটি চিঠি পেয়েছেন, যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত ও মামলা পরিচালনায় তাদের ভূমিকা বিচার বিভাগের কাজে তাদের অনুপযুক্ত করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১০

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১১

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৩

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৬

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৭

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৮

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৯

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

২০
X