কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, সহস্রাধিক অভিবাসী গ্রেপ্তার

মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রেখেছেন। দেশটিতে ব্যাপক ধরপাকড়ের শিকার হচ্ছেন অবৈধ অভিবাসীরা। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জানুয়ারি) ১,১৭৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন সীমান্ত অতিক্রমের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০০ জনে, যা সফলতার শুরু হিসেবে দেখছেন অভিবাসী প্রতিরোধে মোতায়েন মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সোমবার তারা ১,১৭৯ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এর আগের দিন রোববার ৯৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ায় তারা এ অভিযান করছেন।

এ ছাড়া, রোববার দক্ষিণ সীমান্ত দিয়ে ৬০০ জনেরও কম অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সংখ্যাটি আশ্চর্যজনকভাবে কম।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি দায়িত্ব নেন ট্রাম্প। সেদিনই মেক্সিকোর সঙ্গে সীমান্ত এলাকাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। এরই মধ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কর্মকর্তারা বলছেন, সামনেই আরও হাজার হাজার সেনা মোতায়েন করা হতে পারে। এতে অভিবাসী ধরপাকড় আরও বাড়বে।

এদিকে আমেরিকা থেকে ইতোমধ্যে অভিবাসী নির্বাসন শুরু হয়েছে। অবৈধ অভিবাসীদের বিমানে করে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল, কলম্বিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও ভেনেজুয়েলায় অভিবাসীদের বিমানে করে রেখে আসা হয়েছে।

তবে মেক্সিকোর কাছে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে একটি সামরিক বিমান অবতরণের অনুমতি চেয়েও সাড়া পায়নি তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের মুখের ওপর না করে দিয়েছে মেক্সিকো।

শুক্রবার গুয়েতেমালায় মার্কিন সামরিক বাহিনীর তিনটি ফ্লাইট অবতরণ করে। প্রতিটি ফ্লাইটে প্রায় ৮০ জন করে অভিবাসী ছিল। মেক্সিকো নিয়েও একই ধরনের পরিকল্পনা ছিল ট্রাম্পের। এজন্য সেখানে একটি সি-১৭ পরিবহন বিমান অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়। কিন্তু মেক্সিকো তাতে সায় দেয়নি। শেষ পর্যন্ত মেক্সিকো নামতেই পারেনি মার্কিন সামরিক বিমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X