কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৪৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে বিষ মেশানো চিঠি পাঠানোয় নারীর ২২ বছরের কারাদণ্ড

অভিযুক্ত নারী প্যাস্কেল ফেরিয়ার । ছবি : ফেসবুক
অভিযুক্ত নারী প্যাস্কেল ফেরিয়ার । ছবি : ফেসবুক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষের প্রলেপ দেওয়া চিঠি লেখার অভিযোগে এক নারীকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তাকে হত্যার চেষ্টায় রিকিন নামের একটি প্রাণঘাতী বিষের প্রলেপ দেওয়া চিঠি পাঠান ওই নারী।

শুক্রবার (১৮ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই নারীর নাম প্যাস্কেল ফেরিয়ার (৫৬)। তিনি কানাডা ও ফ্রান্সের দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে জৈব অস্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২০ সালের সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার জন্য বিষাক্ত চিঠি পাঠান প্যাস্কেল। এ ছাড়া তার বিরুদ্ধে টেক্সাসের আরও ৮ আইনপ্রয়োগকারী কর্মকর্তাকে চিঠি পাঠানোর অভিযোগ রয়েছে।

আদালতকে ওই নারী আক্ষেপ করে বলেন, তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি ট্রাম্পকে থামাতে পারেননি। আইনের দীর্ঘপ্রক্রিয়ায় ওই নারী নিজেকে সন্ত্রাসী নয়, অ্যাকটিভিস্ট হিসেবে দাবি করেন।

প্যাস্কেল বলেন, আমি শান্তিপূর্ণ উপায়ে আমার লক্ষ্য অর্জনের চেষ্টা করছিলাম।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেসন (এফবিআই) জানিয়েছে, ট্রাম্পকে পাঠানো ওই চিঠিতে নারীর আঙুলের ছাপ রয়েছে। যেখানে তিনি তাকে প্রসিডেন্ট পদ থেকে সরে আসার আহ্বান জানান। এ ছাড়া চিঠিতে তিনি ট্রাম্পকে অত্যাচারী কুৎসিত ক্লাউন হিসেবে উল্লেখ করেন।

কলাম্বিয়ার ডিস্ট্রিক জাজ দাবনি ফ্রিডরিচ ওই নারীকে ২৬২ মাস বা প্রায় ২২ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া সাজাভোগের পর তাকে যুক্তরাষ্ট্রের থেকে নির্বাসনের আদেশ দেন।

বিচারক ওই নারীর এ কর্মকাণ্ডকে সম্ভাব্য প্রাণঘাতী হিসেবে উল্লেখ করেন। তিনি এ কর্মকাণ্ডকে ব্যক্তি, সমাজ ও সম্ভাব্য শিকারি ব্যক্তির জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, এর আগে ২০১৯ সালে তাকে অবৈধ অস্ত্র বহন ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, রিকিন বিষের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এটির কারণে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যে কারও মৃত্যু হতে পারে।

এর আগে ২০১৪ সালের মিসিসিপতে যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার কর্মকর্তাদের বিষাক্ত চিঠি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ২৫ বছরের কারদণ্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X