কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় বিমানে আগুন

বিমানের পাখায় অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
বিমানের পাখায় অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এবার উড্ডয়নের সময় বিমানে আগুন লেগেছে। জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানে আগুন লাগে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাটেড এয়ারলাইন্সের একটি বিমান হিউস্টন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রার কথা ছিল। বিমানটি উড্ডয়নের সময় এটি পাখা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এ সময় এটির যাত্রা স্থগিত করা হয় এবং যাত্রীদের বের করে আনা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ভেতরে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। তবে হিউস্টন ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিমান অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ভেতরে যাত্রীরা আতংকিত হয়ে চিৎকার শুরু করেছেন। এ সময় নিজেকে বের করে নেওয়ার জন্য এক যাত্রী আর্তনাদ করতে থাকেন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটিতে তখন ১০৪ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়ি-ঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে চারজন ক্রু ও দুজন যাত্রী। এক যাত্রী ছিলেন একটি শিশু।

তার আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিমানের সকলে নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X