কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় শুক্রবার রাতে একটি মেডিকেল প্লেন দুর্ঘটনায় পড়েছে। প্লেনটি কিছু সময় পরই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্লেনটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল। খবর সিবিএস নিউজের।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে ৪ জন ক্রু ও ২ জন যাত্রী। এক যাত্রী ছিলেন একটি শিশু।

ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার জানান, এখনও কোনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি। প্রাথমিকভাবে তারা শুধু প্রার্থনা করতে বলছেন।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলি দেখা গেল।

ঘটনাস্থলে প্লেনের টুকরো রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ ঘটনায় প্লেন দুর্ঘটনায় কিছু স্থানীয় মানুষ পোড়া আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এরইমধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরে একটি গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X