কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে দেওয়া ২৯ মিলিয়ন ডলারের অনুদান নিয়ে আবারও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য যুক্তরাষ্ট্র যে অর্থ বরাদ্দ করেছিল তা ব্যবহার করা হয়েছে উগ্র বামপন্থি কমিউনিস্টদের ক্ষমতায় আনতে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে যোগ দিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে তাদের সহায়তা করতে যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে।

এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য ২৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকা) বরাদ্দ করেছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে এ অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে, যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র দুজন কর্মী কাজ করেন।

তিনি আরও বলেন, ‘ভেবে দেখুন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র দুজন লোক কাজ করে, সেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়েছে! আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে।’

ট্রাম্প বলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী? এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’

তার এমন বক্তব্য নিয়ে দেশে তুমুল আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে আজ আবারো একই প্রসঙ্গে মন্তব্য করলেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও ভারতকে নিয়েও আজ কথা বলেছেন ট্রাম্প। তিনি আজ বলেন, ভারতকে কেন তারা সহায়তা করবেন? যেখানে ভারত তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X