কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কি প্রসঙ্গে ট্রাম্পের ইউ-টার্ন, করলেন প্রশংসা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসে আসন্ন বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময় তাকে ‘স্বৈরশাসক’ বললেও এখন তিনি জেলেনস্কিকে ‘সাহসী’ নেতা হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী হোয়াইট হাউসে দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের অধিকার সংক্রান্ত চুক্তিও স্থান পাবে।

সম্প্রতি, জেলেনস্কিকে স্বৈরশাসক বলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আমি সেটা বলেছিলাম? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। একইসঙ্গে তিনি জানান, জেলেনস্কির প্রতি তার ‘অনেক শ্রদ্ধা’ রয়েছে এবং তিনি সত্যিই ‘খুব সাহসী’।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনার পর ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে যাবে।

এদিকে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মস্কোর সঙ্গে বৈঠক করেছে। এতে পশ্চিমা মিত্ররা কিছুটা বিস্মিত হয়েছে।

এর আগে, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দায়ী করে বলেছিলেন, আপনি তিন বছর ধরে ক্ষমতায় আছেন, এটি শেষ করা উচিত ছিল... এমনকি শুরুই করা উচিত হয়নি। আপনি একটি চুক্তি করতে পারতেন।

তবে, আসন্ন বৈঠক প্রসঙ্গে আশাবাদী ট্রাম্প বলেন, আমার ধারণা, আগামীকাল আমাদের ফলপ্রসূ আলোচনা হবে। তার সাম্প্রতিক মন্তব্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে তিনি জেলেনস্কি সম্পর্কে তার আগের অবস্থান থেকে সরে এসেছেন এবং নতুন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X