কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৮ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়ে দৃঢ় চিন্তাভাবনা করছেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়া এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ওপর পুরোপুরি বোমাবর্ষণ চালাচ্ছে—এই বাস্তবতার ভিত্তিতে আমি রাশিয়ার ওপর ব্যাপক মাত্রায় ব্যাংকিং নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের দৃঢ় চিন্তা-ভাবনা করছি, যতক্ষণ না একটি যুদ্ধবিরতি বা শান্তি পৌঁছাতে একটি চূড়ান্ত চুক্তি না হচ্ছে।’

রাশিয়া ও ইউক্রেনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আলোচনার টেবিলে আসুন। ধন্যবাদ!!’

ইউক্রেনজুড়ে বৃহস্পতিবার রাতভর রাশিয়া ব্যাপক হামলা চালায়, যার মূল লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো ও গ্যাস উৎপাদন কেন্দ্র। হামলায় শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়। রাশিয়া প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন হামলা চালায় এসব অবকাঠামোর ওপর।

তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানও রাশিয়ার বিরুদ্ধে ২১ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প অনেকটাই রাশিয়া ঘেঁষা নীতি অনুসরণ করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি প্রথমেই ইউরোপ এবং ইউক্রেনকে পাশ কাটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন এবং হোয়াইট হাউজে বৈঠকের সময় তার সঙ্গে বাদানুবাদেও জড়িয়েছেন। এর জেরে মার্কিন সহায়তাও স্থগিত করেন তিনি।

এদিকে, ট্রাম্পের এমন কার্যকলাপে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা একত্রিত হয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেন শুক্রবার প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের তৈরি জঙ্গি বিমান ব্যবহার করেছে।

এমন পরিস্থিতিতেই ট্রাম্প এবার রাশিয়ার ওপর ব্যাপকমাত্রায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠকের কয়েকদিন আগে ট্রাম্প এই নিষেধাজ্ঞার হুমকি দিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১০

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১১

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১২

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৩

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৪

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৫

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৬

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৭

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৮

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১৯

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০
X