বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের জবরদস্তিমূলক নীতির মাধ্যমে তিব্বতের তরুণ প্রজন্মের মধ্য থেকে তাদের স্বতন্ত্র ভাষাগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টার সঙ্গে জড়িত চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২২ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২ (এ)(৩)(সি) ধারা অনুযায়ী চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

ভিসা নিষেধাজ্ঞার ঘোষণার সঙ্গে তিব্বত ও চীনের অন্যান্য অংশে এ ধরনের জবরদস্তিমূলক নীতি পরিহারের জন্যও বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে তাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে কাজ চালিয়ে যাবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে তিব্বতের শিশুদের আবাসিক স্কুলে জোর করে পাঠানোর বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাতিসংঘের তিন মানবাধিকার বিশেষজ্ঞ। রিপোর্টে বলা হয়েছিল, ১০ লাখের বেশি তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে পাঠানো হয়েছে। তিব্বতি শিশুদের জন্য বাধ্যতামূলক আবাসিক স্কুলের ব্যবস্থা প্রকৃতপক্ষে দেশটির সংখ্যাগুরু হানদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। এটা আন্তর্জাতিক মানবাধিকার নিয়মের পরিপন্থি।

তবে চীন সরকার এই অভিযোগ অস্বীকার করে তখন বলেছিল, চীনের ভাবমূর্তি নষ্ট করতে এটি আরেকটি অপচেষ্টা মাত্র। স্থানীয় শিক্ষার্থীদের চাহিদা মেটাতে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এমন আবাসিক স্কুল আছে, ঠিক যেমনটি সারা বিশ্বেই দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X