কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার টেবিল প্রস্তুত, মধ্যস্থতাকারী কে?

ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইতোমধ্যে ভেন্যু ও তারিখ চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসার বিষয়টি ঘোষণা করেছেন। এরপর ট্রাম্পের ঘোষণার সত্যতা নিশ্চিত করে ইরান। খবর আলজাজিরার।

ইরান জানিয়েছে, তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (৭ এপ্রিল) রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী শনিবার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানিয়েছে, আরাঘচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। ওমানে এ বৈঠক হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।

আরাঘচি এক্স-এ লিখেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র শনিবার ওমানে পরোক্ষ উচ্চ-স্তরের আলোচনায় বসবে। এটি যতটা সুযোগ, ততটাই পরীক্ষা। বল এখন আমেরিকার কোর্টে।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর ঘোষণা দেন। তবে তার বক্তব্যে হুমকিমূলক বাক্য ছিল।

সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং তারা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। শনিবার আমাদের খুব বড় একটি বৈঠক আছে এবং আমরা দেখব কী হতে পারে।

তিনি আরও বলেন, আমি মনে করি সবাই একমত যে একটি চুক্তি করাই ভালো হবে।

বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আবারও সতর্ক করে জানান, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় বিপদের মধ্যে পড়বে দেশটি। তেহরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। বিশ্ব তা মেনে নেবে না।

তেহরান এর আগে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিল। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল- ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে।

রোববার (৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন উল্লেখ করা হয়, ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন- পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেহরান। এর একদিন পর ট্রাম্প আলোচনার ঘোষণা দেন এবং কয়েক ঘণ্টা পর তেহরান আলোচনার টেবিলে বসার তথ্যটি স্বীকার করে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১০

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১১

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১২

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৩

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৪

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৫

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৬

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৭

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৮

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

২০
X