কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে অবস্থান জানাল ইরান

ইরানের পতাকা নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে তেহরানের কোনো তাড়া নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোমবার (০৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আব্বাস আরাগচি বলেন, যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে কথা বলতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিয়েছে তা হলো সরাসরি আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ, ক্ষেপণাস্ত্র মজুতে সীমা আরোপ এবং আঞ্চলিক মিত্রদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির আরোপ করা এসব শর্ত অযৌক্তিক ও অন্যায্য। এই কারণেই আলোচনা বর্তমানে ‘অসম্ভব’। তারা যেমন তাড়াহুড়ো করছে না, আমরাও তেমন তাড়াহুড়ো করছি না।

আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের পুনর্বহাল করা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানের এই অবস্থান এসেছে। আরাগচি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইসরায়েলের বিরুদ্ধে ঘুরে যাচ্ছে।

তিনি বলেন, আমি মাঝে মাঝে আমার সহকর্মীদের বলি, নেতানিয়াহু যুদ্ধাপরাধী হলেও, তিনি একটি কাজ ভালো করেছেন—তিনি পুরো অঞ্চলকে প্রমাণ করে দিয়েছেন, ইসরায়েলই মূল শত্রু, ইরান নয়, অন্যকোনো দেশও নয়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির বক্তব্যের পর তিনি এমন মন্তব্য করেছেন। বদর প্রথমবারের মতো প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থি সরকারকে কঠোর সমালোচনা করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বহুদিন ধরেই জানি, ইসরায়েলই এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস, ইরান নয়। তিনি যোগ করেন, গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) বছরের পর বছর ধরে ইরানকে বিচ্ছিন্ন হতে দিয়েছে, কিন্তু এখন সেই নীতি বদলানোর সময় এসেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X