কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন আলোচনার দাবি প্রত্যাখ্যান ইরানের

দুই দেশের পাতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পাতাকা। ছবি : সংগৃহীত

ট্রাম্পের পারমাণবিক আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান করেন।

মঙ্গলবার (০৮ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনাসংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাঈল বাঘেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকান সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ের ওসলোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (০৪ জুলাই) এক্সিওজের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। নরওয়েতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটকফ ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর উত্তেজনা বৃদ্ধির পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। সূত্রগুলো জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলোতে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইরানের কেউই আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি।

হোয়াইট হাউস জানিয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। এ আলোচনায় সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X