মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর বুধবার থেকেই : যুক্তরাষ্ট্র

চীনা পণ্যে শুল্ক
এক বৈঠক শেষে ট্রাম্প ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তে টালমাটল বিশ্ব বাণিজ্য। অনেক দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ। এদের মধ্যে চীন কড়া পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করে পাল্টা শুল্ক। বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন। চীনকে সিদ্ধান্ত প্রত্যাহারের তাগিদ দেন। নয়তো ‘শাস্তি’ হিসেবে আরও ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন।

ট্রাম্পের হুঁশিয়ারি আমলে নেয়নি চীন। প্রত্যাহার করা হয়নি যুক্তরাষ্ট্রের পর পারস্পরিক হারে আরোপিত শুল্ক। এতে হুঁশিয়ারি বাস্তবায়নের আদেশ জারি করেছেন ট্রাম্প। অর্থাৎ চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ আরোপ করা হয়েছে। সেটি বাস্তবায়ন হবে বুধবার (৯ এপ্রিল) থেকেই। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন,বুধবার থেকে চীনের উপর ১০৪% শুল্ক কার্যকর হবে।

লিভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে, চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে হবে। প্রতিশোধ নেওয়া চীনের ভুল ছিল।

তিনি আরও বলেন, যদি চীন কোনো চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে ট্রাম্প অবিশ্বাস্যভাবে দয়ালু হবেন।

গত ২ এপ্রিল অন্যান্য দেশের সঙ্গে চীনের ওপরও বাড়তি শুল্কারোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হয়েছে। আগেই চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ ছিল, ফলে নতুন শুল্ক মিলিয়ে মোট হার দাঁড়িয়েছিল ৫৪ শতাংশে।

জবাবে চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে আরও ৩৪ শতাংশ যোগ করা হলো। আগে থেকে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ ছিল।

এরপর মার্কিন শেয়ারবাজারে ধস নামে। মার্কিন প্রভাবাধীন বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারও অস্থির হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X