বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানিতে রাজি চীন

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। পুরোনো ছবি
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে চীন। শুক্রবার (২৭ জুন) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খবর সিএনএনের।

চীনের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই হোয়াইট হাউস জানায়, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ চুক্তি সাম্প্রতিক সময়ের উত্তেজনাপূর্ণ আলোচনার পরে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিরল খনিজ পদার্থগুলো মোবাইল ফোন, কম্পিউটার থেকে শুরু করে যুদ্ধবিমান পর্যন্ত নানা প্রযুক্তিতে ব্যবহার হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ খনিজ নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব চরমে উঠেছিল। পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে সম্পর্ক বাজে রূপ নেয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যেসব রপ্তানি আবেদন আইন অনুযায়ী শর্ত পূরণ করবে, সেগুলোর অনুমোদন দেওয়া হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও চীনের ওপর আরোপ করা কিছু সীমাবদ্ধতা প্রত্যাহার করবে।’

এই ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও নিশ্চিত করেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। বলা হচ্ছে, এ সমঝোতা চলতি মাসের শুরুতে লন্ডনে হয়েছিল, যার বাস্তবায়নের জন্য তখন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুমোদন প্রয়োজন ছিল।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, তারা আশা করছে, দুই দেশ আরও বোঝাপড়া বাড়াবে, ভুল বোঝাবুঝি কমাবে, সহযোগিতা জোরদার করবে এবং চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুস্থ, স্থিতিশীল ও টেকসই করবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, চীন বিশ্বব্যাপী প্রায় ৯০ শতাংশ বিরল খনিজ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে।

গত মাসে জেনেভায় দুদেশ একটি চুক্তিতে পৌঁছায়। এতে উচ্চ শুল্ক কমানোর কথা ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। কারণ, ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে যে চীন বিরল খনিজের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না, যা তারা ট্রাম্পের পাল্টা শুল্ক-এর জবাবে দিয়েছিল।

জবাবে যুক্তরাষ্ট্র চিপ, সফটওয়্যার, ইথেন এবং জেট ইঞ্জিনের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দেয় এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দেয়। তবে চীন দাবি করে, তারা চুক্তি মানছে।

এরপর দুই দেশের কর্মকর্তারা জুন মাসে আবার আলোচনায় বসেন লন্ডনে। সেই আলোচনার পর ট্রাম্প জানান, একটি চুক্তি হয়েছে এবং এখন তা দুই দেশের নেতার অনুমোদনের অপেক্ষায় আছে। তিনি বলেন, উভয়পক্ষই রপ্তানি নিষেধাজ্ঞা ও শুল্ক কমাতে রাজি হয়েছে এবং চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X