কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে বিরল চুক্তির ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও শি। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও শি। ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাপে নেউলে। সেটা আরও অবনতি হয় দ্বিতীয়বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প যখন চীনা পণ্যের ওপর বাড়তি শুল্কের ঘোষণা দেন। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক এই খারাপ, এই ভালো যাচ্ছিল। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, চীনের সঙ্গে বিরল এক ‘চুক্তি সম্পন্ন’ হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তির আওতায় চীন বিরল খনিজ সরবরাহ করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে ম্যাগনেট ও বিরল খনিজ সরবরাহ করতে রাজি হয়েছে চীন। বিপরীতে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, আমাদের চুক্তি চূড়ান্ত, এখন শুধু আমার ও প্রেসিডেন্ট শির অনুমোদনের অপেক্ষা।

লন্ডনে দুই দিনব্যাপী আলোচনার পর এই ঘোষণা আসে। এর আগে মে মাসে সাময়িক শুল্ক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের উত্তেজনা বাড়ছিল। যদিও এ চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ হয়নি। মার্কিন বাণিজ্যমন্ত্রী ও চীনের উপবাণিজ্যমন্ত্রী জানান, দুই দেশের প্রেসিডেন্টরা ফোনে কথা বলার পর আলোচনার ভিত্তি তৈরি হয়।

চুক্তিতে আগে ঘোষিত কিছু শুল্ক কমানো হলেও, তা পুরোপুরি প্রত্যাহার হয়নি। নতুন এই চুক্তিতে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উদ্বেগ ছিল, চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে বিলম্ব করছে।

অন্যদিকে, চীন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তিগত প্রবেশাধিকার ও শিক্ষার্থীদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছে। তবে নতুন সম্ভাব্য এই চুক্তি পূর্ণাঙ্গ কোনো বাণিজ্য চুক্তি নয়, বরং সীমিত পরিসরে অগ্রগতি বলা যায়। মার্কিন কর্মকর্তারা বলছেন, পূর্ণাঙ্গ চুক্তি হতে আরও সময় লাগবে।

এই ঘোষণার প্রভাব বিশ্ববাজারে খুব বেশি পড়ছে না। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি এখনো অসম্পূর্ণ এবং এর পূর্ণতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X