কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

দুই দেশের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ইরানের ছয় ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক কর্মসূচি তদারকি ও পরিচালনার সঙ্গে জড়িত এসব ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি তদারকি ও পরিচালনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সহায়তাকারী হিসেবে চিহ্নিত ৫টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিকে (টেসা) লক্ষ্য করে দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপের কৌশল’ অনুসরণ করে নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান টেসা ও এইওআইর জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংগ্রহ বা উৎপাদন করে, তাদেরই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে তাদের স্পর্শকাতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও।

মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। ফলে তারা এবং তারা আমেরিকায় কোনো ব্যবস্যা পরিচালনা করতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X