কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা আর যুদ্ধ চালিয়ে যেতে চায় না। আমরা তাদের এই প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে বোমা হামলা বন্ধ করছি।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, হুথিরা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। তারা সমুদ্রে চলাচলকারী অনেক জাহাজের ওপর হামলা করছিল। তবে হুথিরা ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কিছু বলেননি।

ওমান জানিয়েছে, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। এই আলোচনার ফলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে মার্কিন জাহাজের ওপর হামলা বন্ধ হবে।”

এদিকে হুথি বিদ্রোহীরা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১০

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১১

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১২

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৪

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৫

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৬

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৭

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৮

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

২০
X