কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সফরে মাত্র এক ফোঁটা তেল পেলেন ট্রাম্প

উপহারটি ছিল একটি ক্যাপসুলের মধ্যে ভরা উন্নতমানের অপরিশোধিত তেলের ফোঁটা। তেলটির নাম মুরবান। ছবি : সংগৃহীত
উপহারটি ছিল একটি ক্যাপসুলের মধ্যে ভরা উন্নতমানের অপরিশোধিত তেলের ফোঁটা। তেলটির নাম মুরবান। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সফরে গিয়ে এক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) প্রধান সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি ক্যাপসুলে তেলের ফোঁটা দেন। এই তেল মুরবান নামে পরিচিত, যা পৃথিবীর সেরা মানের তেল হিসেবে বিবেচিত হয়।

তবে ট্রাম্প কৌতুক করে বলেন,

এটা পৃথিবীর সেরা তেল, কিন্তু আমাকে শুধু এক ফোঁটা দেওয়া হলো। আমি খুব খুশি নই।

তার এ মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে।

মুরবান তেল ১৯৫৮ সালে আবিষ্কৃত হয় এবং এটি অত্যন্ত কম কার্বন নির্গমনকারী। এই তেলের গ্র্যাভিটি ৪০ এবং সালফারের পরিমাণও খুব কম।

এই সফরের সময়, ইউএই এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় বিনিয়োগ চুক্তি হয়। ২০৩৫ সালের মধ্যে দুই দেশ মিলে ৪৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জ্বালানি খাতে। এ প্রকল্পে এক্সনমোবিল, অক্সিডেন্টাল ও ইওজি রিসোর্সেস নামে বড় বড় মার্কিন কোম্পানি যুক্ত হবে।

এছাড়া, মার্চ মাসে ইউএই যুক্তরাষ্ট্রে ১০ বছরের জন্য ১.৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ করার ঘোষণা দেয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জ্বালানি ও উৎপাদন খাতে ব্যয় হবে।

সূত্র : দ্য মিন্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X