কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের কথায় ‘ভারত-পাকিস্তান উভয়ই খুশি’

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটেছে এবং দুই দেশ বর্তমানে শান্তিপূর্ণ অবস্থানে আছে।

বৃহস্পতিবার গালফ অঞ্চলের সফরের অংশ হিসেবে কাতারে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আমি উভয়পক্ষকেই বলেছি, যুদ্ধ নয়—এখন সময় বাণিজ্যে মনোযোগ দেওয়া এবং তারা এতে খুশি হয়েছে।’

ট্রাম্প আরও জানান, মার্কিন কূটনৈতিক প্রচেষ্টার ফলে গত শনিবার (১০ মে ২০২৫) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার অবসান ঘটিয়েছে।

আমি উভয়পক্ষকেই বলেছি, যুদ্ধ নয়—এখন সময় বাণিজ্যে মনোযোগ দেওয়া এবং তারা এতে খুশি হয়েছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা ছিল উল্লেখযোগ্য। এর ফলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা অর্জনে সহায়ক হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে, যা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে থামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১০

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১১

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১২

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৩

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৪

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১৫

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১৬

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৭

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৮

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৯

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

২০
X