কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

দুই ইসরায়েলিকে হত্যার পর ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ওই যুবক

ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার পর ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজ নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি শিকাগোর বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তাকে আটক করে হেফাজতে নেওয়ার পর তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আগে রডরিগেজকে মিউজিয়ামের সামনে বারবার হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে তিনি একটি দলের দিকে হঠাৎ পিস্তল তুলে গুলি চালান, ঘটনাস্থলে ইসরায়েলের দূতাবাসের কর্মকর্তা দুইজন নিহত হন।

ইসরায়েলের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত জানান, নিহতরা প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন।

ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল। আয়োজক আমেরিকান জিউইশ কমিটি একে ‘অকল্পনীয় সহিংসতা’ বলে আখ্যা দিয়েছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হামলার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১০

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১১

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১২

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৩

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৪

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৫

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৬

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৭

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৯

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

২০
X