কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান টাইমস জানায়, ইসরায়েলি দৈনিক ‘হারেতজের বিশ্লেষক ইয়োসি ফের্টার লিখেছেন, দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে।

ফের্টারের মতে, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি, ইউরোপীয় দেশগুলোও কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্রও উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, বিশ্লেষক নাদাভ ইয়াল বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিস্কার লক্ষ্য নেই। সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে।

মা’আরিভ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় লিখেছেন, ‘নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরাইলকে একঘরে করে দিচ্ছেন।’ তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্ব দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু গাজার জনগণকে নির্মূল করার কল্পনায় বিভোর।’

এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো, যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরের সহিংসতা বৃদ্ধির কারণে কয়েকজন জায়োনিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X