বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নতুন করে অভিযান, একদিনে গ্রেপ্তার ২ সহস্রাধিক অভিবাসী

অবৈধ অভিবাসী গ্রেপ্তারে পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত
অবৈধ অভিবাসী গ্রেপ্তারে পুলিশের অভিযান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন করে অবৈধ অভিবাসী ধরপাকড় শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে ইমিগ্রেশন এজেন্টরা দিন-রাত অভিযান চালাচ্ছে। এ কাজে তারা গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে লাগাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নির্বাসন অভিযান জোরদার করার দাবির মাত্র কয়েক দিন পরেই মঙ্গলবার (৩ জুন) ব্যাপক অভিযান চালায় ইমিগ্রেশন এজেন্টরা। তারা নাটকীয়ভাবে এক দিনে ২,২০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে। অভ্যন্তরীণ সূত্র দ্য নিউইয়র্ক পোস্টকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত সপ্তাহে দৈনিক ১,৬০০ গ্রেপ্তারের সংখ্যার তুলনায় নতুন গ্রেপ্তারের সংখ্যা ৩৭% বেশি। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট সূত্র জানিয়েছে, তাদের চাপ অব্যাহত রয়েছে। কারণ তারা কোনো ছুটি পাচ্ছেন না। ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে। এক কর্মকর্তা বলেন, ‘আমরা গত প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির জন্য মূল্য দিচ্ছি।’

একটি সূত্র জানিয়েছে, মিলার এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২১ মে অনুষ্ঠিত এক বৈঠকে আইসিই নেতৃত্বের কাছে গ্রেপ্তারের বর্তমান স্তর নিয়ে তাদের হতাশা প্রকাশ করেন। তারা আইসিইকে প্রতিদিন ন্যূনতম ৩,০০০ গ্রেপ্তার করার জন্য চাপ দেন।

হোয়াইট হাউস প্রাথমিকভাবে জানুয়ারিতে প্রতিদিন ১,৮০০ গ্রেপ্তারের টার্গেট দেয়। বর্তমান সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতের পর প্রতিদিন কমপক্ষে ৩,০০০ জন গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করার কথা বিবেচনা করা হচ্ছে।

এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন এই সংখ্যা আরও বাড়ানোর জন্য চাপ অব্যাহত রাখছেন। যাতে আমরা চার বছর ধরে আমাদের দেশে আসা সব অবৈধ অভিবাসীকে আমাদের দেশ থেকে বের করে দিতে পারি।

এদিকে ট্রাম্প ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এর কারণ হিসেবেও তিনি দেশের নিরাপত্তা এবং অভিবাসী নিয়ন্ত্রণ ইস্যু উল্লেখ করেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X