কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

পালিয়ে যাওয়া সেই পোষা জেব্রা আটক করল পুলিশ

আটকের পর হেলিকপ্টারে উড়িয়ে জেব্রাটিকে স্থানান্তর করা হয়। ছবি : সংগৃহীত
আটকের পর হেলিকপ্টারে উড়িয়ে জেব্রাটিকে স্থানান্তর করা হয়। ছবি : সংগৃহীত

ইন্টারনেটে সেনসেশনে পরিণত হওয়া সেই পলাতক পোষা জেব্রার খোঁজ মিলেছে। পুলিশ অভিযান চালিয়ে জেব্রাটিকে আটকের পর সেটিকে হেলিকপ্টার ব্যবহার করে আগের স্থানে পৌঁছে দেয়। ভিডিও প্রচারের পর আটকের ঘটনাও এখন স্থানীয়দের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেনেসিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পলাতক পোষা জেব্রাটি আটক হয়েছে। রোববার সেটি ধরা পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে জেব্রাটিকে নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।

রাদারফোর্ড কাউন্টি শেরিফের কার্যালয় নিশ্চিত করেছে, মধ্য টেনেসির ক্রিস্টিয়ানা সম্প্রদায়ের একটি উপবিভাগের কাছে চারণভূমিতে ‘এড’ নামের জেব্রাকে নিরাপদে ধরা হয়েছে। শেরিফের কার্যালয় জানিয়েছে, এভিয়েশন ক্রুরা জেব্রাটিকে ধরেছে।

পরে শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এডকে হেলিকপ্টারে করে একটি অপেক্ষমাণ পশুর ট্রেলারে ফিরিয়ে আনা হয়।

শেরিফের কার্যালয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এডকে একটি জালে মোড়ানো হয়েছে। তার মাথা বাইরে বেরিয়ে আছে এবং তাকে হেলিকপ্টারে করে ট্রেলারে নিয়ে যাওয়া হচ্ছে।

এড ৩০ মে ক্রিস্টিয়ানায় এসেছিল। তার মালিক পরের দিন তাকে নিখোঁজ বলে থানায় রিপোর্ট করেন।

এরপর জেব্রাটির খোঁজে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ইন্টারস্টেট ২৪-এ দৌড়াতে দেখা যায় তাকে। সেটি ভিডিও করে মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

পুলিশ যখন নিশ্চিত হয় এটিই সেই জেব্রা তখন তারা রাস্তা বন্ধ করে এলাকাটি ঘিরে ফেলে। কিন্তু প্রথম দফার অভিযানে এড একটি জঙ্গলাকীর্ণ এলাকায় পালিয়ে যায়। পরে আরও শক্তি বাড়িয়ে অবশেষে পুলিশ জেব্রাটিকে আটক করে।

এ নিয়ে স্থানীয় সোশ্যাল মিডিয়া সরগরম। জেব্রাটি দ্রুত ইন্টারনেট মিমের বিষয় হয়ে ওঠে। ভুয়া ছবি তৈরি করে ব্যবহারকারীরা পোস্ট করতে থাকেন। অনেকের ছবিতে এডকে বিখ্যাত খাবারের দোকানে খাবার খেতে, টেনেসির অন্যান্য শহরে ভ্রমণ করতে বা রাস্তার পাশে ভিক্ষা করতে দেখানো হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X