কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:৩২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আলোচনায় এলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা এমওপি

ইউএস-বি-টু স্পিরিট যুদ্ধবিমানই শুধু জিবিইউ-৫৭এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) বোমা বহন করতে পারে। ছবি : সংগৃহীত
ইউএস-বি-টু স্পিরিট যুদ্ধবিমানই শুধু জিবিইউ-৫৭এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) বোমা বহন করতে পারে। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘বাংকার ধ্বংসকারী’ বোমার নাম জেবিইউ-৫এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি)। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ ফুট (৬১ মিটার) নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে।

এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই। এটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে। বোমাটির ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬০০ কেজি)।

এমওপি কেবল যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট স্টিলথ বোম্বারে বহন করা সম্ভব। এই বিমান খুব কম রাডারে ধরা পড়ে এবং একসঙ্গে দুটো এমওপি বোমা নিয়ে একটানা প্রায় ১১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশে জ্বালানি পূরণের মাধ্যমে এর পাল্লা আরও বেড়ে যায়। এই ক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে সক্ষম এটি।

বিশেষজ্ঞদের মতে, ইরানের ফারদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে এই বোমাই সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে এটি এখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের পক্ষে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে এমওপি ব্যবহার হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানবিরোধী অভিযানে কতটা সরাসরি অংশগ্রহণ করবে তার ওপর। তথ্যসূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X