কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য

এফ-৩৫এ সিরিজের বিমান।  ছবি : সংগৃহীত
এফ-৩৫এ সিরিজের বিমান। ছবি : সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান কিনছে যুক্তরাজ্য। দেশটি এ ধরনের সক্ষমতার এক ডজন এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছে।

বুধবার (২৫ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-৩৫এ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এটি দেশের ‘এক প্রজন্মে সবচেয়ে বড় পরমাণু শক্তি সম্প্রসারণ উদ্যোগ’ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়।

বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে এই যুদ্ধবিমান ক্রয়ের ঘোষণা দেন স্টারমার। এ পদক্ষেপের ফলে শীতল যুদ্ধের পর প্রথমবার যুক্তরাজ্যের বিমানবাহিনী পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা অর্জন করবে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা শুধু ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল।

স্টারমার এক বিবৃতিতে বলেন, একটি চরম অনিশ্চয়তার যুগে আমরা আর শান্তিকে নিশ্চিতভাবে গ্রহণ করতে পারি না, তাই আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে। তিনি বলেন, এই এফ-৩৫ ডুয়াল-ক্যাপেবল বিমানগুলো আমাদের বিশ্বমানের রয়্যাল এয়ার ফোর্সের জন্য একটি নতুন যুগের সূচনা করবে এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের বিরুদ্ধে শত্রুপক্ষের হুমকি প্রতিরোধ করবে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটি ন্যাটোর জন্য যুক্তরাজ্যের আরেকটি শক্তিশালী অবদান।

কী আছে এই এফ-৩৫এ বিমানে?

যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫এ বিমানটি এফ-৩৫বি মডেলের উন্নত সংস্করণ। এ ধরনের বিমান ইতোমধ্যে যুক্তরাজ্যের বিমানবাহিনী ব্যবহার করছে। এফ-৩৫এ মডেলের বিমানগুলো পারমাণবিক বোমা বহনে সক্ষম। এটি বিশেষত মার্কিন বি৬১ পারমাণবিক বোমা বহন করতে পারে। ইউরোপের সাতটি ন্যাটো সদস্য দেশের বিমান বহর ইতোমধ্যেই এ ধরনের বোমা বহন করছে।

কোথায় মোতায়েন হবে? নতুন এফ-৩৫এ যুদ্ধবিমানগুলো নরফোকের মারহাম বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। ডাউনিং স্ট্রিটের বিবৃতি অনুযায়ী, এই প্রকল্প সরাসরি ও পরোক্ষভাবে যুক্তরাজ্যে প্রায় ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১০

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১১

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১২

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৩

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৪

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৫

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৬

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৭

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৮

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৯

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

২০
X