কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্যারেন্টিং ভিডিও বানিয়ে তারকাখ্যাতি, শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার

রুবি ফ্রাঙ্ক (ডানে) ও জোডি ন্যান হিলডেব্র্যান্ড (বাঁয়ে)। ছবি: সংগৃহীত
রুবি ফ্রাঙ্ক (ডানে) ও জোডি ন্যান হিলডেব্র্যান্ড (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

প্যারেন্টিং নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয় তিনি। কীভাবে শিশুর যত্ন নিতে হয়, সে সম্পর্কেই মানুষকে দিকনির্দেশনা দেন। তার এসব ভিডিও দেখেন লাখ লাখ দর্শক। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সেই নারী ইউটিউবারকে শিশু নির্যাতনের অভিযোগেই গ্রেপ্তার করা হলো!

আজ শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদেন এই ভয়াবহ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই নারী ইউটিউবারের নাম রুবি ফ্রাঙ্ক। অপুষ্টিতে ভোগা তার কিশোর ছেলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর চলতি সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে রুবির ব্যবসায়িক অংশীদার জোডি ন্যান হিলডেব্র্যান্ডকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের দুজনের বিরুদ্ধে শিশু নির্যাতনের দুটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বলছে, রুবির ১২ বছরের ছেলে জানালা দিয়ে পালিয়ে প্রতিবেশীর বাড়িতে খাবার ও পানি চাইতে দৌড়ে যায়। এরপর তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

রুবির প্রতিবেশীর বরাতে এক বিবৃতিতে মার্কিন জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওই কিশোরের শরীর ক্ষতবিক্ষত ছিল। সে অপুষ্টিতে ভুগছে। তার শরীরে দগদগে ক্ষত এবং ক্ষতগুলোতে ডাক্ট টেপ লাগানো ছিল।

এ ঘটনার পরপর রুবির ১০ বছর বয়সী মেয়েকে উদ্ধার করা হয়। সে-ও অপুষ্টিতে ভুগছে। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

মূলত ২০১৫ সালে ‘এইট প্যাসেঞ্জার’ নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারকাখ্যাতি লাভ করেন ৪১ বছর বয়সী রুবি ফ্রাঙ্ক। সেখানে তিনি তার ছয় ছেলেমেয়েকে কীভাবে লালন-পালন করেন, তা নিয়েই ভিডিও বানাতেন। তবে কঠোর পেরেন্টিং নিয়ে সমালোচনার মুখে চলতি বছরের শুরুতে তার চ্যানেলটি ডিঅ্যাকটিভেট হয়ে যায়। তখন তার চ্যানেলে ২০ লাখের বেশি সাবস্ক্রাইবার ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১০

ইসলামে পিতার সম্মান

১১

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১২

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৩

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৪

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৫

সুখবর দিলেন সামান্থা

১৬

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৯

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

২০
X